যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৮:৫২ || পরিবর্তিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৮:৫২

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কার পর মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা  জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রজন্মনিউজ ২৪


 

এ সম্পর্কিত খবর

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে চাদা দাবি বিএনপি নেতার

যে কারনে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে

আইল্যান্ডের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে : সেনাপ্রধান

বাড়লো বাস ভাড়া, তেলর দাম কমলে কমবে

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে  মালিক সমিতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ